Songs Poem
These new blogs are purely on songs lyrics and poems, written by Masfiq Nippon. Feel free to make any comments in a decent manner. If my writings hurt anyone, I apologize for that. However, my writings are for pure amusement. More than 400 writings are in my pocket now. Here just few lines, few portions are presented. If anyone wants to use the contents for commercial purposes, please contact through my e-mail: masfiqapril@gmail.com
Translate
Tuesday, October 2, 2018
Sunday, September 23, 2018
সেই পদ্মার মেয়েটি
Song _ Save People who are living beside Padma
সেই পদ্মার মেয়েটি
হারিয়ে গিয়েছে , ভেসে গিয়েছে
পদ্মার ও পাড়ে ।।
পদ্মার ও পাড়ের প্রিয়তমা আমার
বাঁধন হারা সেই তরুণী
মন কেড়ে নেয়া ঘন কালো
চুলের ছিল অধিকারিণী ।।
সেই স্মৃতিগুলো আজ হারিয়ে গেছে
কেন তারা আজ পিছু ডাকে
না বলে কেন সে চলে গেল
ভালবাসি বলব ভেবেছি তাকে।
মন হারিয়ে গেছে পদ্মার পাড়ে
ছায়া হয়ে ডাকে আমায়
ভালোবাসাগুলো যেন জেগে উঠে
পাবো কোথায় খুঁজে তোমায়।।
A boy lost his Girl in Padma
💜💓
Tuesday, September 18, 2018
Another Padma River
পদ্মা্র কোলে তুমি নিমজ্জিত হয়ে
পর্দার আড়ালে চিরতরে গেলে
ইট পাথরের চাকচিক্য ভালবাসা
বেদনায় ভরাক্রান্ত এখন দুরাশা
সৃষ্টি কর্তা তুমি কি কিছু বলবে
পদ্মা কি সহসা শুনবে
পদ্মার কোলে নিমজ্জিত হয়ে
পর্দার আড়ালে চিরতরে হারালে
ইট পাথরের চাকচিক্য ভালবাসা
বেদনায় ভরাক্রান্ত এখন দুরাশা
সৃষ্টিকর্তা তুমি কি কিছু বলবে
পদ্মা কি সহসা শুনবে
বিচ্ছেদ হবে কবে বন্ধ?
ফিরিয়ে দাও জীবনের ছন্দ...
খুঁজে কি পাবো????
ঝিকিমিকি করা আরেক চর
পিচঢালা মসৃণ অন্য পথ
শোনাতে চাইনা কাউকে আর
পরিহাসের পাত্র আমারা সবার
পদ্মার কোলে নিমজ্জিত হয়ে
পর্দার আড়ালে চিরতরে হারালে
ইট পাথরের চাকচিক্য ভালবাসা
বেদনায় ভরাক্রান্ত এখন দুরাশা
সৃষ্টিকর্তা তুমি কি কিছু বলবে
পদ্মা কি সহসা শুনবে
বিচ্ছেদ হবে কবে বন্ধ?
ফিরিয়ে দাও জীবনের ছন্দ...
খুঁজে কি পাবো????
ঝিকিমিকি করা আরেক চর
পিচঢালা মসৃণ অন্য পথ
শোনাতে চাইনা কাউকে আর
পরিহাসের পাত্র আমারা সবার
PADMA River
Video on Youtube _Lyrics
আর কি দেখতে চায় এই মন
কিভাবে সহ্য করা পদ্মার ভাঙ্গন
জেনেও কি করার ছিলনা কিছু
মানুষ হিসেবে আমরা কতই নিচু
ও পদ্মা
এত কিছুর পরও পারবোনা তোকে ছাড়াতে
শত বছর বুকে রেখেও চাইনা তোকে বাড়াতে
নিঃস্ব করে আমায় তোর কি সুখ
ভিতরে থেকেও ক্ষত করছিস আমার বুক
ও পদ্মা
এত কিছুর পরও ভালবাসি তোকে
চড়াব নৌকা আবারো তোর বুকে
যা কিছু ছিল সব কিছু দিয়ে করেছি বাড়ী
তোর অনিয়মে ভিটে মাটি সবই ছাড়ি
দুঃস্বপ্ন দেখাচ্ছিস আমায় প্রতি রাতে
সুন্দর সপ্ন দেখাবি আবার কোন প্রভাতে
কিসের অভাবে আমাকে তুই বিলীন কর
গোপনে জেগেছে তোর বুকে আরেক চর
ও পদ্মা
এত কিছুর পরও ভালবাসি তোকে
চড়াব নৌকা আবারো তোর বুকে
Saturday, August 30, 2014
Please Do Not Ruin Me
বিলুপ্ত করোনা
প্রিয়তমা আমার
চিরটাকাল তোমায় ভালবাসি সমস্ত চেতনা দিয়ে
চিরটাকাল তোমায় ভালবাসি
পুরোটা হৃদয় দিয়ে
চিরটাকাল তোমায় ভালবাসি
অন্য পৃথিবীকে উপেক্ষা করে। চিরটাকাল তোমায় ভালবাসি স্নায়ুকে প্রণোদিত করে।
ও প্রিয়তমা আমার
সহজাত বাঁধনটুকু ছিঁড়ে ফেলনা
রক্ত চলাচল বন্ধ করে দিও না
তুমি আমাকে বিলুপ্ত করোনা
ভিন্ন কেউ হয়ে যেও না
পরোক্ষ প্রতারণার স্বীকার হ ওনা
ও প্রিয়তমা আমার
সহজাত বাঁধনটুকু ছিঁড়ে ফেলনা
রক্ত চলাচল বন্ধ করে দিও না
তুমি আমাকে বিলুপ্ত করোনা
ভিন্ন কেউ হয়ে যেও না
পরোক্ষ প্রতারণার স্বীকার হ ওনা
তোমাকে আমার প্রেরণাদায়ক
বলে স্বীকার করি
আমার হৃৎযন্ত্রে থেকে ও
আমৃত্যু পর্যন্ত।
আমার হৃৎযন্ত্রে থেকে ও
তাকে গতিহীন বানিয়ে দিতে চাইলেও
আমি আবার হামাগুড়ি দিয়ে,তোমার স্পর্শ পেতে চাইব
আমি আবার হামাগুড়ি দিয়ে,তোমার স্পর্শ পেতে চাইব
তোমার নখের আঁচড়ে নিজেকে রঞ্জিত করবো
তোমার জট-মুক্ত চুলের ছোঁয়ায় নিজেকে শিহরিত করবো
তোমার হাত ধরে দাঁড়াবো, পথ পাড়ি দিতে চাইব এবং তোমাকে আমার প্রেরণাদায়ক বলে স্বীকার করবো
তোমার জট-মুক্ত চুলের ছোঁয়ায় নিজেকে শিহরিত করবো
তোমার হাত ধরে দাঁড়াবো, পথ পাড়ি দিতে চাইব এবং তোমাকে আমার প্রেরণাদায়ক বলে স্বীকার করবো
আমৃত্যু পর্যন্ত।
চিরটাকাল তোমায় ভালবাসি সমস্ত চেতনা দিয়ে
চিরটাকাল তোমায় ভালবাসি পুরোটা হৃদয় দিয়ে
চিরটাকাল তোমায় ভালবাসি অন্য পৃথিবীকে উপেক্ষা করে
চিরটাকাল তোমায় ভালবাসি সমস্ত চেতনা দিয়ে
চিরটাকাল তোমায় ভালবাসি পুরোটা হৃদয় দিয়ে
চিরটাকাল তোমায় ভালবাসি অন্য পৃথিবীকে উপেক্ষা করে
চিরটাকাল তোমায় ভালবাসি স্নায়ুকে প্রণোদিত করে।
What to Say
কি বলব
রহস্য ঘেরা এই
জীবনে –
প্রতিটি মুহূর্তেই
যেন অভিনয় করছি
তাইতো নাটককে বেছে
নিতে চাইছি
যদি কিনা বাস্তবের
ছোঁয়া পাওয়া যায়।
One Week
একটি সপ্তাহ
গত একটি সপ্তাহ ধরে
আমি কি ভীষণ যন্ত্রণায় ছিলাম
প্রতিটি মুহূর্ত
তুমি ভেসে এসেছ স্বয়ংক্রিয়, স্বতঃস্ফূর্ত ভাবে
আমার স্মৃতিতে,
কিন্তু তোমার বাস্তব অস্তিত্বের ছোঁয়া আমি পাইনি
কতটা দুর্ভাগা আমি
অদৃষ্টের কি নির্মম পরিহাস
যাকে ভালবাসবো
সে কেন আমাকে ভালোবাসবেনা?
আমার ভালোবাসা ছিল নিষ্পাপ ভালোবাসা
এমন নিখাদ ভালোবাসা
পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেনা
এটা সত্য !
Subscribe to:
Posts (Atom)




