Translate

Saturday, August 30, 2014

Torment


                    পীড়ন             


                     পীড়ন                                        

কখন যেন

তুমি

আমার হৃদয়ের গহীনে  জায়গা করে নিয়েছ

তার পূর্বে একটা বার্তা যদি আসতো

এত পীড়ন সহ্য করতে হতোনা ।

 

এতটাই নিখুঁত ভালবাসার শিল্পী তুমি!

এতটা প্রবল

কিন্তু ধারণীয় প্রভাব!

 

প্রতিটি সন্ধিক্ষণে আঁচর দিয়ে-

আমার হৃদযন্ত্রকে কিভাবে যে প্রহার করছ

তা যদি দৃষ্টিগ্রাহ্য হতো

কোনও সচেতন জীবন্ত-সত্তা দেখতে চাইবেনা!

 

 

 

No comments:

Post a Comment