Translate

Saturday, August 30, 2014

Mukti Chai _Seeking Freedom


           মুক্তি চাই         



ক্ষুদ্র জীবন নিয়ে পৃথিবীতে আসা শুধুমাত্র একটিবার

 তবে কষ্টটা কেন মাত্রারিক্ত হাজার কোটি বার

বিশৃঙ্খল , নিষ্ঠুর পৃথিবীর কাছে জিজ্ঞাসা আমার


দুঃসহ বন্দি অবস্থা আর কতকাল?


আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই


আমিতো মানুষ হয়েই জন্মেছিলাম

রক্ত, মাংস বোধগম্যতা নিয়ে তৈরি

যেখানে , যেখানে ছিলনা কোনও অমানুষের চিহ্ন।

                                                 তবে কষ্টটা কেন মাত্রারিক্ত হাজার কোটি বার

 

 কোমল ছিল মন , মুক্ত  চিন্তা-চেতনা

হামাগুড়ি, তারপর হাঁটি-হাঁটি,পা-পা

আমি বাঁচতে চাই, আমি মুক্তি চাই

 

                      তোমাদের মিশ্র প্রতিক্রিয়ায়-

                    জীবন চলার পথে হয়তো কিছু ভুল ছিল

                   কিন্তু, কিন্তু তাতেই কি শাস্তি ভোগ করতে হবে-

                 বছরের পর বছর, দিনের পর দিন, সময়ের পর সময়?

 

                আমিতো শুদ্ধতা চেয়েছিলাম অনেক আগেই

               শুদ্ধ হতে চেয়েছি প্রতিটি ক্ষণে ক্ষণে।

 

                  তাহলে বাধাটা কোথায়?

                প্রাণপণে চাইনি?

               না! প্রাণপণ চেষ্টাও ছিল

 

            মানুষ! মানুষের পশুত্বই আমার শাস্তি বাড়িয়ে দিচ্ছে

       ওই পশুটি চায় আমি যেন দগ্ধ হই

        মূর্খ পশু জানেনা এই দগ্ধতার ক্ষত পূরণীয় নয়

 

  আমি বাঁচতে চাই, মুক্তি চাই

   শুদ্ধতাকে সাথে নিয়ে

 


No comments:

Post a Comment