Video on Youtube _Lyrics
আর কি দেখতে চায় এই মন
কিভাবে সহ্য করা পদ্মার ভাঙ্গন
জেনেও কি করার ছিলনা কিছু
মানুষ হিসেবে আমরা কতই নিচু
ও পদ্মা
এত কিছুর পরও পারবোনা তোকে ছাড়াতে
শত বছর বুকে রেখেও চাইনা তোকে বাড়াতে
নিঃস্ব করে আমায় তোর কি সুখ
ভিতরে থেকেও ক্ষত করছিস আমার বুক
ও পদ্মা
এত কিছুর পরও ভালবাসি তোকে
চড়াব নৌকা আবারো তোর বুকে
যা কিছু ছিল সব কিছু দিয়ে করেছি বাড়ী
তোর অনিয়মে ভিটে মাটি সবই ছাড়ি
দুঃস্বপ্ন দেখাচ্ছিস আমায় প্রতি রাতে
সুন্দর সপ্ন দেখাবি আবার কোন প্রভাতে
কিসের অভাবে আমাকে তুই বিলীন কর
গোপনে জেগেছে তোর বুকে আরেক চর
ও পদ্মা
এত কিছুর পরও ভালবাসি তোকে
চড়াব নৌকা আবারো তোর বুকে


No comments:
Post a Comment