Translate

Saturday, August 30, 2014

Please Do Not Ruin Me


বিলুপ্ত     করোনা                                      











   
প্রিয়তমা আমার  
চিরটাকাল তোমায় ভালবাসি সমস্ত চেতনা দিয়ে
চিরটাকাল  োমায় ভালবাসি 
পুরোটা হৃদয় দিয়ে
চিরটাকাল  োমায় ভালবাসি  
অন্য পৃথিবকে উপেক্ষা করে।  চিরটাকাল  োমায় ভালবাসি স্নায়ুকে প্রণোদিত করে। 

ও প্রিয়তমা আমার 
সহজাত বাঁধনটুকু ছিঁড়ে ফেলনা
রক্ত চলাচল বন্ধ করে দিও না
তুমি আমাকে বিলুপ্ত করোনা
  ভিন্ন কেউ হয়ে যেও না     
পরোক্ষ প্রতারণার স্বীকার হ ওনা
তোমাকে আমার প্রেরণাদায়ক বলে স্বীকার কি
                        আমৃত্যু পর্যন্ত।

                                         
                                         আমার হৃৎযন্ত্রে থেকে ও
  তাকে গতিহীন বানিয়ে দিতে চাইলেও 
 আমি আবার হামাগুড়ি দিয়ে,তোমার স্পর্শ  পেতে চাইব
তোমার নখের আঁচড়ে নিজেকে রঞ্জিত করবো
তোমার জট-মুক্ত চুলের ছোঁয়ায় নিজেকে শিহরিত করবো
তোমার হাত ধরে দাঁড়াবোপথ পাড়ি দিতে চাইব এবং তোমাকে আমার প্রেরণাদায়ক বলে স্বীকার করবো
                        আমৃত্যু পর্যন্ত।

চিরটাকাল তোমায় ভালবাসি সমস্ত চেতনা দিয়ে
চিরটাকাল  োমায় ভালবাসি পুরোটা হৃদয় দিয়ে
চিরটাকাল  োমায় ভালবাসি অন্য পৃথিবকে উপেক্ষা করে
চিরটাকাল  োমায় ভালবাসি স্নায়ুকে প্রণোদিত করে। 

What to Say



কি বলব


রহস্য ঘেরা এই জীবনে –
প্রতিটি মুহূর্তেই যেন অভিনয় করছি
তাইতো নাটককে বেছে নিতে চাইছি
যদি কিনা বাস্তবের ছোঁয়া পাওয়া যায়।

One Week



 

একটি সপ্তাহ

 

 

গত একটি সপ্তাহ ধরে

আমি কি ভীষণ যন্ত্রণায় ছিলাম

প্রতিটি মুহূর্ত

তুমি ভেসে এসেছ স্বয়ংক্রিয়, স্বতঃস্ফূর্ত ভাবে

আমার  স্মৃতিতে,

কিন্তু তোমার বাস্তব অস্তিত্বের ছোঁয়া আমি পাইনি

কতটা   দুর্ভাগা  আমি

অদৃষ্টের কি নির্মম পরিহাস

 

যাকে ভালবাসবো

সে কেন আমাকে ভালোবাসবেনা?

 

আমার ভালোবাসা ছিল নিষ্পাপ ভালোবাসা

এমন নিখাদ ভালোবাসা

পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেনা

এটা সত্য !



Torment


                    পীড়ন             


                     পীড়ন                                        

কখন যেন

তুমি

আমার হৃদয়ের গহীনে  জায়গা করে নিয়েছ

তার পূর্বে একটা বার্তা যদি আসতো

এত পীড়ন সহ্য করতে হতোনা ।

 

এতটাই নিখুঁত ভালবাসার শিল্পী তুমি!

এতটা প্রবল

কিন্তু ধারণীয় প্রভাব!

 

প্রতিটি সন্ধিক্ষণে আঁচর দিয়ে-

আমার হৃদযন্ত্রকে কিভাবে যে প্রহার করছ

তা যদি দৃষ্টিগ্রাহ্য হতো

কোনও সচেতন জীবন্ত-সত্তা দেখতে চাইবেনা!